বেড়াতে এসে সন্তানের লাশ নিয়ে ফিরলেন মা

0 186

লক্ষ্মীপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পিকআপ চাপায় এক শিশু নিহত হয়েছে। রোবাবর বিকেলে পৌরশহরের আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মারিয়া আক্তার সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী আব্দুল মিয়া জানান, বিকেলে মারিয়া তার মায়ের সঙ্গে পৌরশহরের আটিয়া বাজার এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বাজারে অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় পিকআপসহ চালক মামুন হোসেনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।