বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান

0 183

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের দায়ে দু’টি প্লাস্টিক কারখানা ও অন্য দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ।

অভিযানের শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা, বন্ধু ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের দায়ে চার প্রতিষ্ঠানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।