বেগমগঞ্জে গাড়ি চোর চক্রের ৭ সদস্য আটক

0 134

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে গাড়ি চোর চক্রের ৭ সদস্য আটক হয়েছে। এ সময় পুলিশ আটককৃতদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল ও ১টি সিএনজি উদ্ধার করে।

বুধবার (২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে একই দিন দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- মো.রায়হান (২০), ইমাম হোসেন (২০), সজল প্রকাশ সুজন (২০), তাওহিদুর রহমান নিরব (২৩), লিমন (২৩), মোরশেদ (২২) ও ফিরোজ (২১)।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।