বিদ্যানন্দ ফাউন্ডেশন ভাসমান হাসপাতাল ভীড়বে এবার দ্বীপ হাতিয়ায়

২০টি ক্যাম্পে যাবে চিকিৎসা দেওয়ার জন‍্য

0 136

বাংলাদেশের একটি সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে একটি ভাসমান হাসপাতাল যাত্রা শুরু হয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকার চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে এই ভাসমান হাসপাতালটি আগামী ২১ সেপ্টেম্বর ভীড়বে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে। এই ভাসমান হাসপাতালটি ১ সেপ্টেম্বর খুলনা জেলার দা’কোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা দেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করে।

এই হাসপাতালে মোট ৮ জন চিকিৎসক, ২ জন দন্ত,২ জন চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী দু’মাস ধরে খুলনা, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর মোট ২০টি ক্যাম্পে যাবে চিকিৎসা দেওয়ার জন্য। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালাবে বলে জানা যায়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।