বিএসসি ইন্জিনিয়ারিং পরীক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন বেগমগঞ্জবাসী

0 101

নোয়াখালীর বেগমগন্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ ৯১০জন পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর থাকা খাওয়ার ব্যবস্থা করছেন।

প্রতিনিধিরা জানান, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ইচ্ছু ৯ শত ১০ জন পরীক্ষার্থী ও অভিবাবকদের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন জনপ্রতিনিধিরা।
আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১ ঘন্টা ২০ মিনিট ২শ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেয়র ফয়সল জানান, বেগমগঞ্জস্থ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ইচ্ছু ৫শ পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চৌরাস্তা জালাল উদ্দিন ডিগ্রী কলেজ, বেগমগঞ্জকালচারাল একাডেমী ও উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশার বাসায় পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

অধ্যক্ষ প্রকৌশলী একেএম ফজলুল হক জানান, শিক্ষা বর্ষ ২০১৯-২০- সনে ১২০ সিটের বিপরীতে ৯১০ জন ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী রয়েছে। কলেজ ছাত্রলীগের নেতা তারেক আজিজ জানান, ছাত্রলীগের স্থথানী য় জনপ্রতিনিধি এমপি মামুনুর রশিদ কিরন, চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও পৌরমেয়র আক্তার হোসেন ফয়সল থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করেছেন। এতে আমরা সহায়তা করছি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।