বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের চট্টগ্রাম মহানগর কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 221

গতকাল ৮ এপ্রিল চট্রগ্রামের আগ্রাবাদ হোটেল জামানে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের চট্টগ্রাম মহানগর কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের চট্রগ্রাম মহানগরীর সন্মানিত সভাপতি (প্রস্তাবিত) হাজী আব্দুল হক সাহেব এবং সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) রাজু আহমেদ চট্রগ্রাম মহানগর এবং
কুমিল্লা জেলার সহ-সভাপতি জসিম উদ্দিন ইমন সহ আরো সিনিয়র নেতৃবৃন্দ। আগামী দিনে একটি সফল ও সুন্দর বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের জন্য ফলপ্রসূ আলোচনা হয়। খুব দ্রুত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।