বসুরহাট পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন মেয়র

0 480

বসুরহাট বাজারের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন বসুরহাট পৌরমেয়র আব্দুল কাদের মির্জা।

রবিবার সকালে মেয়র ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে দখলমুক্তকরণ শুরু হয়। ক্রমান্বয়ে বসুরহাটের খালটিও দখলমুক্ত করার আহবান জানান স্থানীয়রা।

পথচারী ও যান চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করায় পৌরবাসী মেয়রকে ধন্যবাদ জানান।

বসুরহাট মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, পৌরসভাকে যানজটমুক্ত করতে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।