ফেসবুকে স্বামীর দ্বিতীয় স্ত্রীর ছবি দেখে গৃহবধূর আত্মহত্যা

0 160

লক্ষ্মীপুরে আসমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ফেসবুকে স্বামী আবদুল মালেকের দ্বিতীয় স্ত্রীর ছবি দেখে আসমা সহ্য করতে পারেনি। এ কারণেই সে আত্মহত্যা করেছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাফিলাতলি এলাকায় বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর আগে আসমার সঙ্গে রায়পুর উপজেলার সাগরদী গ্রামের আবদুল মালেকের বিয়ে হয়। মালেক সাগরদী গ্রামের হুমায়ুনের ছেলে ও আসমা সদরের কাফিলাতলি এলাকার জাকির হোসেনের মেয়ে। বিয়ের কিছুদিন পরই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবিতে আসমাকে মারধর করে বলে পরিবারের অভিযোগ। এর প্রেক্ষিতে গত শনিবার পরিবারের লোকজন শ্বশুর বাড়ি থেকে আসমাকে নিয়ে আসেন। পরে আসমা নিজের ফেসবুকে স্বামী মালেক এক মেয়ের ছবি দিয়ে দ্বিতীয় স্ত্রী দাবি করে। এটি সহ্য করতে না পেরেই আসমা আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।