ফেনী লেডিস ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

0 157

ফেনীতে লেডিস ক্লাবের উদ্যোগে সোমবার বিকালে মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মীনি সেলিনা আক্তার ববি।

ফেনী সদর উপজেলা নিবাহী কর্মকতা নাসরিন সুলতানার সভাপতিত্বে ও ফেনী জেলা মহিলা বিষয়ক অফিসের উপ-পরিচালক মাধবী বড়ুয়ার পরিচালনায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মোছ: সুমনী আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমালিকা পাল, উম্মে তাহমিনা মিতু, ফেনী সদর উপজেলা নির্বাচন অফিসার আপরোজা পারভীন, ফেনী জেলা পরিষদের সদস্য খোদেজা খানম শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরের নাহার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আক্তার, সদস্য মর্জিনা আক্তার সহায় এর সম্মনয়ক মঞ্জিলা মিমিসহ লেডিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত প্রায় শতাধিক শিশুর মাঝে কম্বল বিতরন করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।