ফেনী পৌর মৎস আড়তের ৬ মাছ ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা

0 171


ফেনী পৌর মৎস আড়তের ৬ মাছ ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজ্জামান মৎস্য ও পরিবেশ আইনে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজ্জামান জানান, পৌর মৎস আড়তে মৎস্য ও পরিবেশ আইন অমান্য করার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণের দায়ে শাহী মাছের আড়তদার ফরহাদ উদ্দীন বাদলকে ৪ হাজার টাকা এবং আফ্রিকান মাগুর বিক্রয়ের অপরাধে পদ্মা মাছের আড়তদার খুরশিদ আলমকে ২ হাজার টাকা, আড়তের পাশে ফুটপাতের ওপর মাছ রাখায় মাছ ২ মাছ ব্যবসায়ী জাফর আলম, ছুট্টুকে ১ হাজার টাকা এবং রাস্তায় মাছের দুর্গন্ধযুক্ত পানি ফেলে পরিবেশ দূষণের জন্য শহীদুল ইসলাম ও কেশব নামের ২ জন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত এক মণ জাটকা মাছ ও ২৫ কেজি মাগুর মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।