ফেনীতে সেনবাগের একই পবিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ
ফেনীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই হিন্দু পরিবারের ৫ জন সদস্য। বৃহস্পতিবার স্ত্রী স্বরসতি দাস ও তিন সন্ত্রানসহ স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন ফেনী শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা-সনাতন ধর্মালম্বী লিঠন চন্দ্র দাস। তাঁর বাড়ি নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের গোপালপুর গ্রামে। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তাঁরা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর লিঠন চন্দ্র দাসের নাম রাখা হয় মো. আলী ও তার স্ত্রী স্বরসতি দাসের নাম রাখা হয় সুমাইয়া আক্তার।
