ফেনীতে ফেইসবুক লাইভে রেখে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা
ফেনীতে লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী! বুধবার দুপুরে ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডের বারাহীপুর ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা (২৮) চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউপির আলোকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত টুটুল যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। চাহিদা মাফিক যৌতুকের টাকা দিতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।
পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী টুটুল (৩২) কে আটক করে।
