ফেনীতে দুই ডাকাতের মরদেহ উদ্ধার

0 103

ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাত দলের দুই পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। নিহতদের একজনের নাম বোমা শরীফ অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাঈনুদ্দিন আহমেদ বলেণ, মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিকফিল্ডের পাশে গোলাগুলি হচ্ছে বলে খবর আসে। পরে সেখানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দেশীয় দুইটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও আটটি খোসা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।