ফেনীতে ড.মিজানুর রহমান আজহারীর মাহফিল স্থগিত
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে বুধবার(০৪ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল প্রশাসনের নির্দেশে স্থগিত ঘোষণা করেছে মাহফিল কর্তৃপক্ষ। পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী মডেল থানার ওসির নির্দেশে মাহফিলটি স্থগিত করা হয়েছে।
