পিরোজপুরে সাহরির খাবার খেয়ে দুই পরিবারের ১০ জন হাসপাতালে

0 63

পিরোজপুরের ইন্দুরকানীতে সাহরির খাবার খাওয়ার পর দুই পরিবারের ১০ জন অসুস্থ হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) ভোর রাতে এ ঘটনার পর অসুস্থ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

 

 

 

অসুস্থ ব্যক্তিরা হলেন ইন্দুরকানী উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার গাজী (৬৫), তার স্ত্রী হালিমা বেগম (৫০), মেয়ে কলেজছাত্রী জাকিয়া নাসরিন পপি (২০), জব্বার গাজীর ভাইপো শাহাদাৎ হোসেন বাবু (৩২), জব্বার গাজীর ভাইপো সাকিল গাজী (৪০), সাকিরের স্ত্রী সুরাইয়া বেগম (৩৫)।

ইউনিয়নের আরেক পরিবারের অবসরপ্রাপ্ত তহসিলদার আনোয়ার হোসেন (৯০), শেখ হেলাল (৫০), নাসরিন নাহার (৪৫), নাফিস মাহমুদ (২০)।

উদ্ধারকারী রাসেল গাজী বলেন, আজ ভোর রাতে বাড়িতে সাহরির খাবার খাওয়ার পর হঠাৎ আমার ও পাশের বাড়ির কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। আমি প্রতিবেশী অটোচালক হৃদয় গাজীকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। হঠাৎ এমন হওয়ার কোনো কারণ পাইনি। আমি ভোর রাতে সাহরি না খেয়ে সুস্থ ছিলাম বলেই তাদের উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত নিতে পেরেছিলাম।

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের বলেন, আমরা দুই পরিবারের ১০ জনকে অসুস্থ অবস্থায় পেয়েছি। তাদের সকালে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের খাবারে নেশাজাত দ্রব্য মেশানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।