পরিচালক নির্বাচিত হন নোয়াখালীর গর্ব ড. কবির আহমেদ মুন্সি
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে
গতকাল (১৬ এপ্রিল) বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) এর ২০১৯-২১ বোর্ড অব ডিরেক্টরসের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অ্যাসোসিয়েট ক্যান্ডিডেট হিসেবে সম্মিলিত ঐক্য পরিষদের সকল প্রার্থী নির্বাচিত হন। কনভেয়র শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক, দেশের বিশিষ্ট ব্যবসায়ী, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃতি সন্তান ডক্টর কবির আহমেদ মুন্সি সম্মিলিত ঐক্য পরিষদ থেকে বিপুল ভোটে জয়লাভ করে বোর্ড অব ডিরেক্টরসের ডিরেক্টর নির্বাচিত হন।
অন্যদিকে, অর্ডিনারি ক্যান্ডিডেট হিসেবে আহসানুল হক চৌধুরী এন্ড শহীদ সরওয়ার প্যানেল থেকে সকল প্রার্থী বিজয়ী হন।
ড. কবির আহমেদ মুন্সী পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী। শিক্ষার প্রতি অত্যন্ত অনুরাগী এই ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সমাজসেবায় অগ্রজ ড. কবির আহমেদ মুন্সী বাংলাদেশ ফ্রেইট ফরওয়াডার্স অ্যাসোসিয়েশন (বাফা)-র পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিসিএএ) প্রতিষ্ঠাতা আহবায়ক এবং বর্তমান সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও তিনি বৃহত্তর নোয়াখালীর কণ্ঠস্বর আলোকিত চাটখিল পত্রিকার উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন।
ড. কবির আহমেদ মুন্সী গত বছর ১৭ জুন স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর নির্বাচিত হন এবং একই বছর ২৪ জুন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর নির্বাচিত হন। ব্যবসায়িক কাজে তিনি ৫০টির অধিক দেশ ভ্রমণ করেছেন। সম্প্রতি তিনি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণ করেন। পারিবারিক জীবনে জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
