নোয়াখালী সোনাইমুড়িতে প্রতিপক্ষের রোষানলে প্রবাসীর পরিবার আতঙ্কে
নোয়াখালীর সোনাইমুুড়ি উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নে প্রতিপক্ষের
রোষানলে আতঙ্কে জীবন কাটছে মোঃ রুবেল হোসেন নামের এক প্রবাসীর
পরিবারের। সম্প্রতি সম্পত্তির সীমানা বিরোধকে কেন্দ্র করে ওই পরিবারের উপর
হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১০ ডিসেম্বর
রাতে সোনাইমুুড়ি উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের রথি গ্রামের জসিম
উদ্দিন (৪৫) তার স্ত্রী-কন্যা ও জামাতা ফয়েজ উদ্দিন সহ অজ্ঞাত কয়েকজনকে সাথে
নিয়ে একই বাড়ির জয়নাল আবেদীনের বসতঘরে হামলা চালায়। এসময় হামলাকারীদের
দেশীয় অস্ত্রের আঘাতে জয়নাল আবেদীনের স্ত্রী হোসনেয়ারা বেগম ও গৃহ পরিচারক
জসিম উদ্দিন মারাত্মক ভাবে আহত হয়। হামলাকারীরা জয়নাল আবেদীনের বসত ঘরের
দরজা, জানালা, আলামারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। আহত হোসনেয়ারা
বেগম ও জসিম উদ্দিনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি
করা হয়।
এ ঘটনার পর গত ১২ ডিসেম্বর জয়নাল আবেদীনের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী
হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করে আদালতে প্রেরণ করে
সোনাইমুুড়ি থানা পুলিশ। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আতঙ্কে
রয়েছে ভুক্তভোগী পরিবার। আটককৃত জসিম উদ্দিন জামিনে এসে পুনরায়
তাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে। তার জামাতা ফয়েজ উদ্দিনও আত্মগোপনে থেকে
বিভিন্ন মারফতে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছে। ফলে তাদের স্বাভাবিক
জীবনযাত্রা ব্যহত হচ্ছে জানিয়ে এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের
সহায়তা কামনা করেছেন ওই পরিবার।
