নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা হাসপাতালের কার্যক্রম শুরু

৮২ শয্যায় হাসপাতাল

0 141

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মা-ছেলে সহ তিন করোনা রোগী ভর্তির মাধ্যমে নোয়াখালী জেলার মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত ৮২ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতালে করোনা রোগী চিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, ভর্তিকৃত তিন করোনা আক্রান্ত রোগীর শারিরিক অবস্থা তেমন খারাপ না হলেও উক্ত রোগীদের বাসস্থান জনসমাগম এলাকায় হওয়ার কারণে অন্যদের করোনা সংক্রমণ প্রতিরোধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ থাকার কারণে ভর্তিকৃত রোগীদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হলে গত ২৮ এপ্রিল বুধবার বিআইটিআইডি উক্ত রোগীদের দেহে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট ১০ জনের শরীরের করোনা সংক্রমণ ঘটেছে। এদের মধ্যে ৫ জনই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্তের মধ্যে ইতোমধ্যে ২ জনের মৃত্যু ঘটেছে। মৃত্যুর পরই তাদের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃত ব্যক্তিদের একজন সোনাইমুড়ী উপজেলার এবং অন্যজন সেনবাগ উপজেলার বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বাকী ৫ জনের শারিরিক অবস্থা তেমন গুরুতর নয় বিধায় তারা বাড়িতে হোম কোয়ান্টেরনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।