নোয়াখালীর মাইজদীতে ব্লাড হান্টার সংগঠনের অফিস উদ্বোধন
নোয়াখালী ব্লাড হান্টার সংগঠনের অফিসের শুভ উদ্ভোদন করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালীর মাইজদী শহরের সদর হাসপাতাল রোডে সংগঠনের এ অফিস উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড হান্টার সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব এম.এ রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ গিনেস রেকর্ড হোল্ডার কনক কর্মকার।
নোয়াখালী ব্লাড হান্টার এর অভিভাবক বাকের হোসেন, নোয়াখালী ট্রাফিক ইনচার্জ কামরুল হাসান, নোয়াখালী ব্লাড হান্টার সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাসেল, সহ- সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন,অর্থবিষয়ক সম্পাদক জহির, সহ অর্থ বিষয়ক সম্পাদক আরিফ, সমাজ কল্যাণ সম্পাদক নেয়ামত, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক শিহাব রিফাত, প্রচার সম্পাদক মোহাম্মাদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আবদুর রহমান আয়াত, সদস্য তানজুম আরা খানম রাখি,ফারজানা রহিম,ফাহিদা সুলতানা রিপু,জান্নাতুল মাওয়া সাথী,তামান্না সুলতানা,, সাদিয়া সহ বিশিষ্ট গুনীজনেরা৷ সকলের উপস্থিতিতে সফল ও সুন্দরভাবে নোয়াখালী ব্লাড হান্টার অফিসের উদ্বোধন করা হয়েছে। এসময় বক্তারা উক্ত সংগঠন ও কর্মরত সকল সদস্যের জন্য দোয়া চেয়েছেন যাতে করে নোয়াখালী ব্লাড হান্টার এভাবেই অদম্য গতিতে এগিয়ে যেতে পারে দেশ ও মানুষের সেবায়।