নোয়াখালীর চৌমুহনীতে দ্রব্যমুল্যের উর্ধগতি ঠেকাতে বাজার মনিটরিং, জরিমানা

0 117

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজি কেন্দ্র চৌমুহনী বাজারে দ্রব্যমূল্য উর্ধগতি ঠেকাতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে শহরের কলেজ রোড, কালিতলা রোডসহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহারের নেতৃত্বে বাজার মানিটরিং ও মোবাইল কোর্ট করা হয়।

এ সময় লাইসেন্স না থাকায় কৃষি পন্য বিক্রেতা মতিন ট্রেডার্সকে এক হাজার টাকা জরিমানা ও সঠিক মূল্যে দ্রবমুল্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে সহকারী কমিশনার মনিরুল হোসেন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আবুল খায়েরসহ বেগমগঞ্জ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।