নোয়াখালীতে ৮০’র দশকের ছাত্রনেতা মীর হোসেনের ইন্তেকাল

0 218

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী আন্দোলন-সংগ্রামে রাজপথ কাঁপানো ৮০’র দশকের ছাত্রনেতা মীর হোসেন গতকাল (১৯ সেপ্টেম্বর) সকাল সাতটায় নোয়াখালী বেগমগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এদিন বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামে জন্মগ্রহণ করেছেন।

তিনিই এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।