নোয়াখালীতে ৬ দিন পর মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

0 150

নোয়াখালীতে নিখোঁজের ছয়দিন পর শিমের ঝোপ থেকে আরমান হোসেন নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে সদর উপজেলার কাজিরটেক বাজারের চৌধুরী ব্যাপারীর খামারের শিমের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান হোসেন উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. রফিক উল্যার ছেলে। সে মান্নান নগর মেজর মান্নান দারুল উলুম দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচা জাহাঙ্গীর হোসেন চাঁন মিয়া জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে মান্নান নগর বাজারে যায় আরমান। পরে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। কিন্তু তাকে না পেয়ে পরদিন সকালে থানায় একটি জিডি করা হয়।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন বলেন, দুপুরে কাজিরটেক বাজারের চৌধুরী ব্যাপারীর খামারের শিমের ঝোপে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।