নোয়াখালীতে ৬ উপজেলায় মোবাইল কোর্টে ৩৬টি মামলায় ১,৯০,৭০০ টাকা জরিমানা

0 153

সহকারী কমিশনার রোকনুজ্জামান খান জানান, দোকা‌নে টি‌সি‌বির পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে নোয়াখালী জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলায় বুধবার এসব অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডবিধি ১৮৬০, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জরিমানা করেন।

সদর উপজেলার সোনাপুর বাজারে জাহাঙ্গীর স্টোর, মোহাম্মদ স্টোর, হাসান কম্পিউটার ও তাজুল স্টোরকে ২টি মামলায় ৪,০০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ও আসাদুজ্জামান রনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।