নোয়াখালীতে ১২০ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন
করোনা রোগীদের চিকিৎসা সেবায় নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র দেওয়া দুটি আইসিইউ ভেন্টিলেটরসহ ১২০ বেড কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
১৯ আগষ্ট দুপুর ১২টায় জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে ১২০ বেডের কোভিড-১৯ হাসপাতালে নোয়াখালীর করোনা আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের লক্ষে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ এবং স্থাপন, হাই-কেয়ার ইউনিট স্থাপন, স্যানিটারি, বৈদ্যুতিক সংস্কার এবং অবকাঠামো উন্নয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ নোয়াখালী শাখার সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবদায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, করোনার শুরু থেকেই নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
