নোয়াখালীতে সাবেকদের হাতেই বিএনপির মনোনয়ন

224
নোয়াখালীতে সাবেকদের হাতেই বিএনপির মনোনয়ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। সোমবার   বিকেল থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের চিঠি দেওয়া শুরু হয়।

বগুড়া ৬ ও ৭ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে দেশের বিভিন্ন অাসনের মনোনয়ন ঘোষণাকালে নোয়াখালীর ৬টি অাসনে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন, এতে নোয়াখালী-১ অাসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ,নোয়াখালী-২ অাসনে জয়নুল আবদীন ফারুক,নোয়াখালী ৩ অাসনে বরকত উল্যা বুলু,নোয়াখালী-৪ অাসনে মোহাম্মদ শাহজাহান এবং ব্যারিস্টার মওদুদ আহমদকে নোয়াখালী-৫ অাসনে ও  নোয়াখালী-৬ ফজলুল আজিমকে মনোনয়ন দেয়া হয় ।
মনোনয়নের চিঠি পাওয়ার খবরে পুরো জেলায় বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।।
আরও পড়ুন

Comments are closed.