নোয়াখালীতে ‘মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0 156

জেলা পুলিশ নেয়াখালীর আয়োজনে আজ সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পরিচালক (গবেষণা ও প্রকাশনা) পুলিশ স্টাফ কলেজ, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলমগীর মোহাম্মদ ফারুকী।

মিথ্যা মামলার ক্ষেত্রে পুলিশ, আইনজীবি, বিচারকগণের করণীয় সংক্রান্তে বিদ্যমান আইনের কাঠামোর আলোকে বিভিন্ন মত উপস্থাপিত হয়। আলোচকদের উপস্থাপিত মতামত ও সুপারিশ এ সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত গবেষণায় উপজীব্য ও উপাদান হিসেবে ব্যবহৃত হবে যা ভবিষ্যতে মানুষের ভোগান্তি নিরসনে বিদ্যমান আইনের সংস্কার ও প্রয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনায় আরও অংশ নেন বিজ্ঞ পিপি, আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, মিথ্যা মামলার ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।