নোয়াখালীতে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেপ্তার ৩

0 87

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নে ফেনসিডিল-গাঁজাসহ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলীপুর গ্রামের গিয়াস উদ্দিন, আমানপুর গ্রামের সৌরভ হোসেন ফারুক ও মিরওয়ারিশপুর গ্রামের লোকমান হোসেন রিপন।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধারের অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারবাহিকতায় শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এলাকার চিহিৃত মাদক কারবারি গিয়াস উদ্দিন, সৌরভ ও রিপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।