নোয়াখালীতে ফেনসিডিলসহ আটক ১

0 169

নোয়াখালী পৌরসভার মাইজদি বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ আব্দুল ওহাব (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে নোয়াখালী পৌরসভার মাইজদি বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এসময় তার বসতঘর থেকে ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল ওহাব নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির আবদুল কাদের এর ছেলে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (এসআই) আবদুল বাতেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আব্দুল ওহাবের বসত ঘরে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।