নোয়াখালীতে নকল ওষুধের কারখানা : কোটি টাকার মালামাল জব্দ

0 264

নোয়াখালীতে নকল ওষুধ তৈরির কারখানার মালিক আক্তার হোসেন (৩৫) ও দুই কর্মচারীকে আটক করেছে র‌্যাব। সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ প্রায় কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ওই কারখানায় অভিযান পরিচালনা কওে র‌্যাব।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অভিযান চালিয়ে ওই কারখানার ম্যানেজারসহ ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয় এবং কারখানাটি সিলগালা করা হয়। কিন্তু তারা কিছুদিন পরই পেছনের দরজা কেটে ভেতরে ঢুকে পুনরায় ভেজাল ওষুধ তৈরি শুরু করে।
র‌্যাব-১১ এর কমান্ডার নরেশ চাকমা জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নামে ভেজাল ওষুধ তৈরি করে তা বাজারজাত করা হতো।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।