নোয়াখালীতে দৈনিক জাতীয় নিশানের নতুন অফিস উদ্বোধন

0 230

‘নতুন আঙ্গিকে সত্যের পথে’ এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক জাতীয় নিশান। এরই ধারাবাহিকতায় দুপুরে চৌমুহনী পৌর সুপার মর্কেটের ৫ম তলায় নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

জাতীয় নিশানের সম্পাদক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল। এসময় বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল জলিল চৌধুরী, চৌমুহনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম নজির উল্যাহ, সাবেক সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু, টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিকসহ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার বেগমগঞ্জ প্রতিনিধি হরলাল ভৌমিক, ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মজিদুল ইসলাম, আমার সংবাদ পত্রিকার বেগমগঞ্জ প্রতিনিধি আবদুর রহিম, আজকালের খবর ও জাতীয় নিশান পত্রিকার বেগমগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন, জাতীয় নিশান পত্রিকার প্রতিনিধি মো. ইউনুছ, মো. আরিফ, জাহাঙ্গীর হোসেন, মণির হোসেন, আবদুল মতিন, মো. রাসেদসহ জাতীয় নিশান পরিবারের সদস‍্যবৃন্দ।

প্রধান অতিথি আক্তার হোসেন ফয়সল যে কোন প্রয়োজনে জাতীয় নিশানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে জাতীয় নিশান পরিবারের সদস্যরা সম্পাদক ইয়াকুব নবী ইমনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।