নোয়াখালীতে তরুণ উদ্যোক্তার খোঁজে সংবাদ সম্মেলন

221

তরুণ উদ্যোক্তা বা প্রতিভার খোঁজে নেমেছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়ং বাংলা। তরুণদের আইসিটিসহ সামাজিকভাবে আরও বিকশিত করার লক্ষ্যে যৌথভাবে প্রতিষ্ঠানগুলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা সাংবাদিকদের বিষয়টি জানান।

অ্যাওয়ার্ড বিষয়ে বিস্তারিত বলেন, জেলা প্রশাসক তন্ময় দাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল হোসেন।

এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের সংগঠনগুলোকে সামাজিক কাজে আরও তরান্বিত করার উদ্দেশ্যে সরকার এ অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। ১০ বিভাগে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।

এর মধ্যে রয়েছে, দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্দ্বী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধূলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরও বেশ কিছু বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। দেশব্যাপী এ আয়োজন হাতে নেয়া হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন

Comments are closed.