নোয়াখালীতে ডোবায় মিলল অজ্ঞাত যুবতীর বস্তাবন্দি লাশ

1 286

নোয়াখালীর সদর উপজেলায় ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করমুল্যাহপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

সুধারম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক ওই যুবতীর নাম ঠিকানা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন
1 মন্তব্য
  1. ইমরানখান says

    আমি জানি ওর বাসা হলো চাঁদপুর পুরান বাজার
    ২৷নং ওয়াড ওর বাসা

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।