নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0 81

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয় এই শ্লোগানকে সামনে রেখে সড়ক দূর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ অক্টোবর) সকাল ১০টায় এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে এই দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট জনাব তারিকুল ইসলাম, বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, সড়ক বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল প্রমুখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।