নোয়াখালীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

0 75

চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এসময় মুল্য তালিকা প্রদর্শন না করায় ও ক্রয় স্লিপ সংরক্ষণ না করায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনীর গোলাবাড়িয়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

 

 

ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোলাবাড়িয়া এলাকায় ভোক্তা অধিকারের ৩৮ধারায় আল্লারদান ব্রয়লার ট্রেডার্সকে ৩হাজার টাকা, নিউ ব্রয়লার হাউজকে ৩হাজার টাকা, নিজাম ট্রেডার্সকে ১হাজার টাকা এবং ৪৫ধারায় বিসমিল্লাহ্ পোল্ট্রিকে ২হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন, অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি/প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়েছে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।