নোয়াখালীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগ

0 75

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত যুবক উপজেলার গুল্যাখালী গ্রামের আব্দুল আলীমের ছেলে আব্দুল আজিজ তন্ময় (১৯)।

জানা যায়, শুক্রবার রাতে নির্যাতিতা কিশোরীর পরিবারের সদস্যরা পাশের বাড়িতে যায়। ওই সময় কিশোরী ঘরে একা থাকার সুযোগে তন্ময় ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদি হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

 

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।