নোয়াখালীতে কলেজ ছাত্রী হত্যাকারীর বিচার দাবীতে মানববন্ধন

0 279

রোববার সকাল ১০টা থেকে জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

নিহত চমকের বাবা এনামুল হক হিমেল মানববন্ধনে অভিযোগ করেন, পুলিশকে নিখোঁজের বিষয়ে জানানোর পর তড়িৎ কোনো ব্যবস্থা না নেয়ায় এ পরিণতি হয়েছে।

নোয়াখালীর মাইজদী থেকে নিখোঁজের তিন দিন পর বুধবার দুপুরে পৌর বাজার সংলগ্ন নিজ বাসার পাশের একটি ডোবা থেকে তানিয়া তাবাসসুম চমকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের বিষয়ে গত ১১ নভেম্বর রাতে সুধারাম থানায় সাধারণ ডায়রি করা হয়।

নোয়াখালীতে কলেজ ছাত্রী হত্যাকারীর বিচার দাবীতে মানববন্ধন

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।