নোয়াখালীকে লকডাউনের মতামত চেয়ে জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস

0 154

নোয়াখলী জেলা প্রশাসক তন্ময় দাস জনসাধারণকে উদ্দেশ্য করে নোয়াখালীকে লকডাউন করার জন্য মতামত চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাস দিয়েছেন যা আলোকিত চাটখিল পত্রিকার পাঠকদের জন্য হু-বহু তুলে ধরা হলো:

প্রিয় জেলাবাসী,
সারাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করে নোয়াখালী জেলাকে করোনামুক্ত রাখতে আপাতত অন্য জেলার জনসাধারণের চলাচল বন্ধ করা প্রয়োজন।
**সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে জরুরি সেবার পরিবহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করা জরুরী হয়ে পড়েছে।
** গ্রামে গঞ্জে,বাজারে, অলিগলিতে জনগণের চলাচল বন্ধ করতে জেলার অভ্যন্তরে সিএনজি, রিক্সা,ভ্যান, ব্যাটারি চালিত যান বন্ধ করা দরকার।
** যারা এ পেশায় জড়িত তাদের তালিকা করে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এমতাবস্থায়, করোনা মোকাবিলায় জেলার জণগণের সার্বিক মতামত প্রত্যাশা করছি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।