নোয়াখালীর সোনাইমুড়ীতে এশিয়ান টিভির সপ্তম বর্ষপূর্তি পালিত
নোয়াখালীর সোনাইমুড়ীতে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ইমা প্লাজা কনভেনশন হলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি ইয়াকুব আল মাহমুদের সভাপতিত্বে ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংগ্য জাই মারমা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর হোসেন মিঠু, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুর রব, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, সাংবাদিক বেলাল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য আবু সায়েম, পৌর যুবলীগ সভাপতি শামসুল আলম দয়াল, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি ইউসুফ ফয়সাল।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই জেলা প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, সাংবাদিক শামসুল আরেফীন জাফর, খোরশেদ শিকদার, আমিনুল ইসলাম মানিক, মো. রায়হান, আবুল কাশেম, জসিম উদ্দিন রাজ সহ অন্যান্যরা।
