নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
(২২ফেব্রুয়ারী শনিবার)সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম।
প্রধান অতিথি বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষকে সুন্দর জীবন–যাপনের পথ দেখায়। সাহিত্য চর্চা মানুষকে জীবন ঘনিষ্ঠ করে গড়ে তোলে। তিনি তরুণ শিক্ষার্থীদের মাদকাসক্তি, ফেইসবুক, মোবাইল ও কার্টুনে আসক্তি বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের সৎ যোগ্য ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য কড়া হুঁশিয়ারি ও ছাত্রীদেরকে কঠিন প্রতিবাদ করার জন্য বলেছেন।
অনুষ্ঠান শেষে এইচ এম ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্লোগান, আমরা চাকরি করব না, চাকরি দেওয়ার ব্যবস্থা করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারন সম্পাদক আ.ফ.ম বাবুুল বাবু, সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ মোঃআব্দুস সামাদ পিপিএম, জেলা আওয়ালীগ সদস্য ভিপি নুরুল হক চৌধুরি, ভিপি নিজাম উদ্দিন, ডাঃ মোঃ মোস্তফা হোসেন, জি,এস জাকির হোসেন লাতু, মোঃ নজরুল ইসলাম, মোজাম্মেল হক।
বিদ্যালয় পরিচালনা সদস্য নূর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জাফর উল্যাহ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবি এডভোকেট আজহারুল ভূঁইয়া, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, পৌরসভা যুবলীগ সভাপতি সামসুল আলম দয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিবাবক শিক্ষার্থীবৃন্দ।