দক্ষিণ আফ্রিকাতে চাটখিল বেগমগঞ্জের ৩ জনসহ চার বাংলাদেশি যুবক নিখোঁজ

আশঙ্কা অপহরণ করা হয়েছে

0 160

দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে আসার পথে নিখোঁজ হয়ে গেছে ৪ বাংলাদেশি নাগরিক।

গত বুধবার (২৬ আগষ্ট) চারজন বাংলাদেশি একটি প্রাইভেট গাড়িতে করে ভেলকম শহরে যাওয়ার পথে পথিমধ্যে নিখোঁজ হয়ে। আজ পযর্ন্ত চারজন বাংলাদেশি যুবক চারদিন থেকে নিখোঁজ রয়েছে এবং তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এই নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পথিমধ্যে গাড়িসহ তাদেরকে অপহরণ করা হয়েছে।

নিখোঁজ হওয়া যুবক চারজন হলেন বেগমগঞ্জের সাইফুল ইসলাম, বেগমগঞ্জের দূর্গাপুরের মুহাম্মদ ফরহাদ, সিলেট জেলার রাসেল ও নোয়াখালীর চাটখিলের মহসিন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।