`ডিজিটাল বাংলাদেশ দিবস` উপলক্ষ্যে নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন
‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালীতে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
র্যালিটি সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার জেলা দীপক জ্যেতি খিসা, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার এএসএমহোসনে মোবারক, জেলা সমাজসেবা পরিচালক আইয়ুব আলী,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম, ভুলুয়া কলেজের অধ্যক্ষ আবু জাফর মোঃ হারুন।
