জাতীয় শোক দিবস উপলক্ষে চাটখিল-সোনাইমুড়ীতে দোয়া-মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রায় দুই শতাধিক মসজিদে দোয়া ও বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, আমরা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর হোসেন মিঠু, সৌদি আরব রিয়াদ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম।
