জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান দিদার আর নেই
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও প্রভাতী ইন্সুরেন্সের ডিএমডি আলহাজ¦ মোঃ দিদারুল আলম আর নেই। তিনি বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৪) বছর। শুক্রবার বিকেলে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাযা ও নোয়াখলা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির নেতা ফজলুল করিম বাচ্চু, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
