ছবি আর কবিতায় ১৯৭১ দেয়াল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

0 115

ছবি আর কবিতায় ১৯৭১  শিরোনামে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উদ্বোধন হলো ১৬দিন ব্যপি দেয়াল চিত্র প্রদর্শনী। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সন্ধ্যায় দেয়াল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সারোয়ার আলম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্বের ইতিহাস সম্পর্কে ধারনা দেওয়ার জন্য এ আয়োজন। এতে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ঐতিহাসিক ছবি দেয়ালে বিশাল আকারে প্রদর্শিত করা হয়। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তা জনসাধারনের জন্য উম্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে এর উদ্বোধন করেন সহকারী কমিশনার ভুমি সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক মাস্টার কেপায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্বা মানছুরুল হক, সাংবাদিক কৃষ্ণ চন্দ্র মজুমদার। পরে কবি লাইজু শাহিনের সঞ্চালনায় শহিদ মিনার চত্তরে কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।