চৌমুহনী কলেজ সড়কটিতে ট্রাক লোড-আনলোড বন্ধ করতেই হবে
হাজার হাজার ছাত্র-ছাত্রী এই রাস্তা দিয়ে চৌমুহনী সরকারি এস.এ কলেজে যাতায়াত করে কিন্তু সারাক্ষণ বড় বড় মালবাহী ট্রাক এই রাস্তায় লোড আনলোড করে কেন, কিভাবে, কার অনুমতিতে এটা খতিয়ে দেখা উচিত।
এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তায় রাতদিন চব্বিশ ঘন্টাই ট্রাক, কাভার্ড ভ্যান লোড আনলোড করে রাস্তাটিকে একরকম অচল করেই রাখে যেন দেখার কেন নেই। নিয়মানুযায়ী ট্রাক লোড আনলোড হবে ট্রাক স্ট্যান্ডে এবং ট্রাক স্ট্যান্ড থেকে ছোট পিকাআপ ভ্যানে করে মালামাল দোকানে দোকানে পৌঁছে যাবে অথবা পিকাপ ভ্যানে করে মালামাল ট্রাক স্ট্যান্ডে নিয়ে ট্রাকে উঠাবে এটাই হচ্ছে নিয়ম। কিন্তু চৌমুহনী পৌরসভার অত্যন্ত ব্যস্ততম সড়ক যেটি চৌমুহনী কলেজ রোড নামে পরিচিত এই রোডে গণিপুর পাইলট বালিকা বিদ্যালয়সহ আরো অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে অথচ এই রোডটিকে মালামাল লোড আনলোডের রাস্তা বানিয়ে রাখা হয়েছে দীর্ঘ ত্রিশ বছর ধরে যেন দেখার কেন নেই।
এই সড়কের রাস্তার পুব পাশে খালের জায়গা অবৈধভাবে দখল করে যারা গুদাম বানিয়ে দোকানঘর বানিয়ে বড় পোল হতে দক্ষিণে চৌমুহনী কলেজ পর্যন্ত খালটিকে গিলে খাচ্ছে তাদের অবিলম্বে উচ্ছেদ করে জেল-জেল-জরিমানা করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই জেলা প্রশাসন নোয়াখালীর নিকট। সেই সাথে অনতিবিলম্বে চৌমুহনী সরকারি কলেজ রোডটিতে ট্রাক- কাভার্ডভ্যান হতে মালামাল লোড-আনলোড বন্ধ করে ট্রাক স্ট্যান্ডে মালামাল লোড-আনলোড করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের নিকট জোর অনুরোধ জানাই।
