চাটখিল বিএনপির প্রয়াত সভাপতি আনোয়ারের দেহে করোনা পাওয়া যায়নি
শনিবার ভোরে ঢাকায় হাসপাতালে মৃত্যু বরনকারী চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের দেহে করোনা ভাইরাসের আলামত মেলেনি।
ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের সভাপতি গোলাম মোস্তফা সেলিম ও চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহজাহান রানা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ রবিবার কিছুক্ষন আগে তারা তার করোনা পরীক্ষার নমুনা রিপোর্ট টি হাতে পেয়েছেন এবং এটি নেগেটিভ এসেছে।
কর্মীবান্ধব বলে খ্যাত তৃনমূলে অত্যন্ত জনপ্রিয় এই নেতা আনোয়ার হোসেনের লাশ চাটখিলে তার গ্রামের বাড়ি দৌলতপুরে নিরাপদ দুরত্ব রেখে সীমিত লোকজনের অংশ গ্রহনে জানাযা শেষে শনিবার বিকেল ৩টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।