চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব আর নেই
চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আজীবন আওয়ামী লীগের নিবদিত প্রাণ সাদা মনের মানুষ চাটখিল গ্রামের আব্দুর রব আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। জানাজার নামাজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। তিনি চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের মিজি বাড়িতে জন্মগ্রহণ করেন। জীবত অবস্থায় নিঃসন্তান ছিলেন।
চাটখিল উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল খুদা শাকিল বলেন, ‘মরহুম আবদুর রব আওয়ামী লীগের জন্য এক নিবেদিতপ্রাণ ছিলেন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও জীবনের শেষ মুহূর্তে তিনি রাজনীতি থেকে সরে যান। তিন ভাইয়ের মধ্যে তার প্রবাসী দুই ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।’
