চাটখিল পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের চার অসাধু ব্যবসায়ীকে জরিমানা

0 1,939

চাটখিল পৌর শহরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা কুলসুম মণির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার সকালে চার অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-হাজী নূরনবী ষ্টোর ১০ হাজার টাকা, মোহাম্মদীয়া ষ্টোর ৫ হাজার টাকা, আয়েশা ষ্টোর ৫ হাজার টাকা। এই তিন প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা এবং সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার দায়ে বিসমিল্লাহ ষ্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশের এস আই আতিক উল্যা, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, প্রশাসনিক কর্মকর্তাসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।