চাটখিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এইচ এম ইব্রাহিম

0 408

আজ চাটখিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

অনুষ্ঠানে সাংসদ এইচ এম ইব্রাহিম বলেন, এ সরকার শিক্ষার মানোন্নয়নে অনেক সুদূর প্রসারি চিন্তা করে চলছে। তারই ফলস্বরূপ আজকের এ প্রতিষ্ঠান। আপনারা এ সরকারকে সাপোর্ট দিয়ে গেলে আরো অনেক কিছু চাটখিলবাসী পাবে বলে আমার বিশ্বাস।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সি, ভিপি নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা নুর উদ্দিন উজ্বল ও আশিক তপাদার প্রমুখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।