চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী জাহিদ আসলাম

0 441

বদলে যাচ্ছে চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব। সাবেক ছাত্রদল নেতাদের প্রাধান্য দিয়ে শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন হচ্ছে।

নিজেদের প্রত্যাশিত পদ পেতে বেশ প্রস্তুত নেতারা। তাদের মধ্যে অন্যতম, সাবেক ছাত্রদল নেতা জাহিদ আসলাম। তিনি উপজেলা সদস্য সচিব পদপ্রার্থী।

সাবেক এই ছাত্রদল নেতার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী হওয়ার বিষয়ে উপজেলার বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, জাহিদ উপজেলায় বেশ পরিচিত মুখ। দলের যেকোন কর্মসূচি, বিগত দিনের আন্দোলন সংগ্রাম, মিছিল -মিটিং সব কিছুতে একেবারে প্রথম সারিতে তাকে পাওয়া যেতো। তাছাড়া তৃণমূলের কর্মীদের সাথে সুসম্পর্ক রয়েছে, স্থানীয় পর্যায়ে তার বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আশা করছি তাকে দল যথাযথ মূল্যায়ণ করবে।

সদস্য সচিব পদে প্রার্থী হওয়ার বিষয়ে জাহিদ আসলাম জানান, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা এবং যে কোনও দুর্যোগে জনগণকে স্বেচ্ছাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল বিএনপির অঙ্গ সংগঠন ‘স্বেচ্ছাসেবক সংগঠন’— যা পরে ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ নামে পরিচিতি পায়। ১৯৮০ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে স্বেচ্ছাসেবক দলের যাত্রা শুরু হয়েছিল। আমি সেই ধারাবাহিকতায় কাজ করে যেতে চাই।

আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী হয়েছি। আশা করছি দল আমার বিগত দিনের ত্যাগ ও শ্রমের সঠিক মূল্যায়ণ করবে। তৃণমূলের প্রত্যাশা পূরণ করবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।